ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত ২ মে ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে নবাবগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ এমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রীকালীন ডিউটিরত অবস্থায় ভাদুরিয়া বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক মাদক ব্যবসায়ী বিরামপুর এলাকা থেকে মাদক সংগ্রহ করে দাউদপুরের দিকে বিক্রয়ের উদ্দেশ্যে অটোচার্জার ভ্যানে আসছে।
সংবাদের ভিত্তিতে দাউদপুর ইউনিয়নের পরমানন্দপুর এলাকায় অভিযান চালালে পুলিশকে দেখে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মোঃ জাকিরুল ইসলাম (২৩), পিতা-সবুজ মিয়া, গ্রাম-উত্তর মুরাদপুর, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর।
পুলিশ জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।
এ ঘটনায় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং আসামির স্বাক্ষর গ্রহণ করা হয়।
পুলিশ আরও জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আটক আসামিকে থানায় এনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

0 মন্তব্যসমূহ