ওয়ায়েস কুরুনী স্টাফ: করেসপন্ডেন্ট বুধবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে ‘গ্রাম বিকাশ কেন্দ্র পিপিইপিপি-ইইউ প্রকল্প’-এর আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগ ও চলাচলের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মোট ১৫ জন উপকারভোগীর মাঝে এসব উপকরণ প্রদান করা হয়।
বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল চারটি হুইলচেয়ার, ছয়টি হিয়ারিং এইড সেট, তিনটি ক্র্যাচ (চার জোড়া), একটি চারখুঁটি এবং এক সেট বিশেষ জুতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ কেন্দ্র পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী মোঃ ফিরোজ আহমেদ, টেকনিক্যাল অফিসার বিধান বাস্কে, তানজিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এ ধরনের সহায়ক উপকরণ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের সমাজে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।

0 মন্তব্যসমূহ