নবাবগঞ্জে চড়ারহাট-নওদাপাড়া সড়ক নির্মাণ কাজের উদ্বোধন


ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট:- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৫নং পুটিমারা ইউনিয়নের চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন, এমপি (দিনাজপুর-৬) এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), দিনাজপুর এর বাস্তবায়নে এ সড়ক নির্মাণ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলজিইডির কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সড়ক নির্মাণের ফলে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ