দিনাজপুরে এতিমখানা ও আশ্রমে সাড়ে ৪ কোটি টাকার চেক বিতরণ


ওয়ায়েস কুরুনী    স্টাফ করেসপন্ডেন্ট , দিনাজপুর:দিনাজপুর শিশু একাডেমিতে “বেসরকারি এতিমখানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্র্যান্ট” এর চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে জেলার ৩৫০টি প্রতিষ্ঠানের মাঝে সর্বমোট সাড়ে ৪ কোটি টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এতিম ও অসহায় শিশুদের কল্যাণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তাদের শিক্ষা, বাসস্থান ও সার্বিক উন্নয়নে এই ধরনের অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মানুষ হিসেবে গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এতিমখানা ও আশ্রমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ