ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত সেবা সহজ ও দ্রুত পৌঁছে দিতে “জ্যোতি ইন্টারন্যাশনাল” নামে একটি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) দুপুরে উপজেলা গেট সংলগ্ন উপজেলা পরিষদ মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে ভূমি উন্নয়ন কর, নামজারি (মিউটেশন), খতিয়ান, পর্চা ও জমির নকশাসহ বিভিন্ন সেবা এখন অনলাইনের মাধ্যমে গ্রহণ করা সম্ভব হচ্ছে। তবে অনেক সাধারণ মানুষ এসব অনলাইন কার্যক্রম সম্পর্কে অবগত না থাকায় ভোগান্তিতে পড়েন। “জ্যোতি ইন্টারন্যাশনাল” নির্ধারিত ফি’র বিনিময়ে জনগণকে এসব সেবা পেতে সহায়তা করবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সরকারি অনুমোদনপ্রাপ্ত এ সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান ও জমির নকশা সংগ্রহসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবার আবেদন করা যাবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রতিষ্ঠানটির কেন্দ্র ইনচার্জ মোঃ জিল্লুর রহমান জানান, সাধারণ মানুষের ভূমি সেবা প্রাপ্তি সহজ করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

0 মন্তব্যসমূহ