উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ হোসেন আলী, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ শামীম, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ মাসুমা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা, তথ্যসেবা কর্মকর্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নবাবগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন কাজের অগ্রগতি, সরকারি দপ্তরে সেবার মান উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তারা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ