ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পালপাড়া কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ থানার এসআই মোঃ এমদাদুল হকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দাউদপুর পালপাড়া কলেজপাড়া এলাকায় পলাতক আসামি মোঃ সাহাবুল ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বসতঘরের ভেতর থেকে ৮০০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ ইব্রাহিম আল ইমরান (১৭), পিতা-মোঃ দুলু মিয়া, সাং-উত্তর মুরাদপুর এবং মোছাঃ সাহারা বেগম (৫০), স্বামী-মৃত আব্দুর রাজ্জাক, সাং-পালপাড়া কলেজপাড়া, দাউদপুর, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে

0 মন্তব্যসমূহ