নবাবগঞ্জ বাজারে ভোক্তা অধিকার অভিযানে দুই হোটেলকে জরিমানা

 


ওয়ায়েস কুরুনী স্টপ করেসপন্ডেন্ট : দিনাজপুরের নবাবগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন খাবার হোটেলে তদারকি করা হয়।

অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ, এবং নিম্নমানের পরিবেশে খাদ্য বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫৩ ধারায় মোট ১২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় নবাবগঞ্জ বাজারের “মোহনা হোটেল” ও “মমতা হোটেল”-কে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ উল মাহমুদ। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ