স্টাফ রিপোর্টার:- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট সেবনে ফেন্সিআরা (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বড় তেতুলিয়া এলাকার বাসিন্দা মোঃ মোতালেব হোসেনের স্ত্রী ফেন্সিআরা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় ৬ মাস আগে তাদের বিবাহ হয়।
গত ১ এপ্রিল সকাল ৮টার দিকে মোতালেব হোসেন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এ সময় বাড়িতে একা থাকা অবস্থায় বিকেল ৫টার দিকে ফেন্সিআরা কাউকে কিছু না জানিয়ে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করেন।
পরে সন্ধ্যা ৭টার দিকে স্বামী বাড়ি ফিরে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। জিজ্ঞাসাবাদে তিনি বিষ সেবনের কথা স্বীকার করেন। তাৎক্ষণিকভাবে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সেখানে জরুরি বিভাগে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় ২ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২ এপ্রিল ২০২৬ তারিখে নবাবগঞ্জ থানায় মামলা নং-৮ হিসেবে একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্যসমূহ