ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়নের মোগরপাড়া গ্রামে অবস্থিত মোগড়পাড়া ডিগ্রী কলেজ মাঠে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী “বার্নির মেলা” অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মেলায় স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন এলাকার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
তিনদিনব্যাপী এ মেলাকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ। মেলায় বিভিন্ন পূজা-অর্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। পাশাপাশি নানা ধরনের দোকানপাট, খেলনা, মিষ্টান্ন ও গ্রামীণ পণ্যের পসরা বসে, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পুরো আয়োজন নির্বিঘ্নে শেষ হয়।
স্থানীয়দের মতে, এ ধরনের মেলা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং গ্রামীণ ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে এবং এলাকার সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

0 মন্তব্যসমূহ