ওয়ায়েস কুরুনী স্টপ করেসপন্ডেন্ট:- দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ৮২০ জন কৃষকের মাঝে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, কৃষককে স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে স্বচ্ছল করাই কৃষিকার্ডের প্রধান লক্ষ্য।
তিনি জানান, কৃষিকার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সহায়তা প্রদান করা হবে, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, কৃষির উন্নয়নই দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে, তাই কৃষকদের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব।

0 মন্তব্যসমূহ