ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা সরদারপাড়ায় আজ শুক্রবার স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ জেড এম জাহিদ হোসেন, মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।
এসময় তিনি তার বক্তব্যে স্মৃতিচারণের গুরুত্ব তুলে ধরে বলেন, অতীতের গৌরবময় ইতিহাস ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি সমাজের উন্নয়ন ও মানবকল্যাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়।

0 মন্তব্যসমূহ