রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় “সমাজ ভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, প্রকল্প অবহিতকরণ এবং অংশীজনের ভূমিকা” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১মে ) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।বিশ্বব্যাংকের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (LGED)-এর বাস্তবায়নে পরিচালিত “রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন (রিভার)” প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।প্রকল্পের সিইএমআরসিবি (Community Engagement, Mobilization, Resilience and Capacity Building) উপাদানের মাধ্যমে কর্মশালাটি বাস্তবায়িত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ।এতে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ কাওছার আলী,উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রভাতী প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ হেলাল উদ্দিন ,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই চৌধুরী,
সহকারী শিক্ষা কর্মকর্তা মো:নাজমুল করিম,উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা:আব্দুস সামাদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শামসুদ্দিন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো:তারিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো জামাল হোসেন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ মুকতার হোসেন,ডিএন্ডএক্স-এর এসএফ মো:লিমন আরেফীন, আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন রিভার প্রকল্পের সিইএমআরসিবি’র সিএমই মো: আফজাল হোসেন।তাকে সহযোগিতা করেন ফিল্ড অফিসার শাহ মোঃ আব্দুল মোমেন, আসাদুজ্জামান রাব্বি ও মোছা:শাহনাজ খাতুন।
কর্মশালায় সমাজভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের সম্পৃক্ততা, সচেতনতা বৃদ্ধি, প্রকল্পের আওতায় নির্মিতব্য স্কুল কাম বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের ব্যবহার এবং দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া দুর্যোগ ঝুঁকি হ্রাসে টেকসই ও সহনশীল অবকাঠামো নির্মাণের গুরুত্বও তুলে ধরা হয়।
বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় জনসম্পৃক্ততা ও প্রস্তুতি বৃদ্ধি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এলজিইডি বাস্তবায়নাধীন “রিভার” প্রকল্পের মাধ্যমে দেশের ১৪টি বন্যাকবলিত জেলার ৭৮টি উপজেলায় ৫০০টি আধুনিক স্কুল কাম বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।রৌমারী উপজেলায় ৫টি ইউনিয়নে ১০টি
স্কুল কাম বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজ চলমান রয়েছে।

0 মন্তব্যসমূহ