নবাবগঞ্জে সানজিদা হত্যা: দ্রুত বিচার দাবিতে মানববন্ধন


ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :দিনাজপুরের নবাবগঞ্জে সানজিদা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বিকেল ৫টায় নবাবগঞ্জ থানার সামনে এই কর্মসূচির আয়োজন করে “রক্ত সেবা” সংগঠন এবং সর্বস্তরের সাধারণ জনগণ।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা সানজিদা হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, দোষীদের শাস্তি না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।


আয়োজক সংগঠন “রক্ত সেবা”র পক্ষ থেকে জানানো হয়, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। তারা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।


মানববন্ধনে উপস্থিত সাধারণ জনগণও একাত্মতা প্রকাশ করে বলেন, “আমরা সবাই এই হত্যার বিচার চাই। ইনশাআল্লাহ খুব শিগগিরই হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।”


কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন এবং শেষে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ