ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বৃষ্টির কারণে ভেঙে যাওয়া একটি সড়ক মেরামতের উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন মায়ের হাসি ফাউন্ডেশন।
সোমবার (২৩ মার্চ) বিকেলে নবাবগঞ্জ টু দাউদপুর সড়কের পূর্ণাদহ এলাকায় ভারী বৃষ্টিপাতে সড়কের একটি অংশ ধসে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দেয়।
এ অবস্থায় সিঙ্গাপুর প্রবাসী ও মায়ের হাসি ফাউন্ডেশনের সভাপতি মোঃ ফয়সাল আহমেদ তন্ময়ের অনুপ্রেরণায় মায়ের হাসি ফাউন্ডেশনের সদস্যরা দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। তারা ভেঙে যাওয়া অংশে মাটি ও ইটের খোয়া ফেলে গর্ত ভরাট করে সড়কটি পুনরায় চলাচলের উপযোগী করে তোলেন।
এ সময় উপস্থিত থেকে কাজে সহযোগিতা করেন মোঃ পাভেল সরকার, মোঃ হানিফা,জিহাদ চৌধুরী মোঃ জাহিদ হাসান ও মোঃ লিয়ন হাসান।
স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন স্বেচ্ছাসেবী কার্যক্রম এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


0 মন্তব্যসমূহ