আমরা রাস্তা থেকে এসেছি, রাস্তায়ই থাকবো; দেশ ছেড়ে যাবো না”ঈদে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় জাহিদ হোসেন



নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ঈদকে ঘিরে আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আবু জাফর মোঃ জাহিদ হোসেন।

রবিবার (২২ মার্চ ২০২৬ খ্রি.) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জাহিদ হোসেন বলেন, “আমরা রাস্তা থেকে এসেছি, রাস্তায়ই থাকবো—দেশ ছেড়ে যাবো না।” তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই তার মূল শক্তি। দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বন্ধন। এ ধরনের আয়োজন সমাজে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ