নবাবগঞ্জে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক




ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :দিনাজপুরের নবাবগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের উত্তর মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।


আটকরা হলেন—

১) মোঃ সুজানুর রহমান ওরফে সুজন মিয়া (২৭), পিতা: মোঃ ওবায়দুল ইসলাম

২) মোঃ আবু সাঈদ ওরফে সুজন (৩২), পিতা: মোঃ শহিদুল ইসলাম

উভয়ের বাড়ি নবাবগঞ্জ থানাধীন উত্তর মুরাদপুর (দক্ষিণপাড়া), দিনাজপুর।


থানা সূত্রে জানা যায়, গত ০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ বিকাল আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ এমদাদুল হকের নেতৃত্বে একটি পুলিশ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে উত্তর মুরাদপুর এলাকার নারু চন্দ্র দে’র আমবাগানে অবস্থানরত দুই মাদক কারবারিকে আটক করা হয়।


আটকের সময় সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি চালিয়ে প্রথম আসামির কাছ থেকে ১৯০ পিস এবং দ্বিতীয় আসামির কাছ থেকে ১০ পিসসহ মোট ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকগুলোর আনুমানিক ওজন প্রায় ৮৮ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে জানা গেছে।


পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্যাবলেটগুলো অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। পরে জব্দ তালিকা প্রস্তুত করে আলামতসহ আসামিদের থানায় নিয়ে আসা হয়।


এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ৩৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া  করে আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ