নবাবগঞ্জে মধ্যরাতে গৃহবধূর আত্মহত্যা

 


ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মধ্যরাতে শায়েলা (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের কামালপুর কালাইচড়া গ্রামে সবুজ মিয়ার স্ত্রী। 

বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। নিহত শায়েলার মা আকতারা বানু জানান, রাতে সবাই একসঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান। শায়েলা ও তার মেয়ে একই ঘরে থাকতেন। তবে ওই রাতে নাতনি তার (আকতারা বানু) সঙ্গে ঘুমায়।

সকালে শায়েলাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, তিনি ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হয় এবং নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মহত্যার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ