দীর্ঘ ২১ বছর পর আদালতের রায়ে জমির দখল ফিরে পেলেন প্রকৃত মালিক



  নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের লোকা গ্রামে দীর্ঘ ১৭ বছর পর আদালতের রায়ে জমির দখল ফিরে পেয়েছেন প্রকৃত মালিকরা। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাক-ঢোল পিটিয়ে আদালতের নির্দেশে আনুষ্ঠানিকভাবে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।


আদালত সূত্রে জানা যায়, লোকা মৌজার ২০০ নম্বর দাগের ৭০ শতক জমি নিয়ে প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে বিরোধ ও মামলা চলছিল। অবশেষে দিনাজপুর জেলা দায়রা জজ আদালত মামলার রায়ে প্রকৃত মালিকদের পক্ষে সিদ্ধান্ত প্রদান করেন। রায়ের আলোকে আদালতের নির্দেশে জমিটি দখলমুক্ত করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়।


সোমবার দুপুর ২টার দিকে আদালতের প্রতিনিধির উপস্থিতিতে এবং নবাবগঞ্জ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় দখল হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে ছিল।


এ বিষয়ে জেলা দায়রা জজ আদালতের নাজির তোফায়েল হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি আজ প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দখল হস্তান্তর সম্পন্ন হয়েছে।


জমির মালিক রোকনুজ্জামান রাবু জানান, দীর্ঘ ২১ বছরের আইনি লড়াই শেষে জমি ফিরে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও স্বস্তি বোধ করছেন। তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ