নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ২০২৫-২০২৬ অর্থবছরের (২য় পর্যায়) কাবিটা কর্মসূচির আওতায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর গ্রামে একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে।
প্রকল্প সূত্রে জানা যায়, হেয়াতপুর গ্রামের মতিবুরের বাড়ি হতে জালালের বাড়ি অভিমুখে সড়কটি সলিং করা হচ্ছে। দীর্ঘদিন ধরে কাঁচা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া এ সড়কটি সংস্কার হওয়ায় স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ তরিকুল ইসলাম। এ প্রকল্পে মোট ২ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও), নবাবগঞ্জ, দিনাজপুর-এর তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়িত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি উন্নয়নের ফলে তাদের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহনসহ দৈনন্দিন কাজে গতি আসবে।

0 মন্তব্যসমূহ