নবাবগঞ্জে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক



ওয়ায়েস কুরুনী, স্টাফ করেসপন্ডেন্ট দিনাজপুর  নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে ২০২৬) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে নবাবগঞ্জ থানার এসআই (নিঃ) এমদাদুল হক সঙ্গীয় এএসআই সেকেন্দার আলী, এএসআই মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় দিঘীরত্না মোড় হতে হেলেঞ্চা রোডে প্রায় ৫০০ গজ দক্ষিণে পাকা রাস্তার উপর থেকে মাদক কারবারি মোঃ রাসেদ ওরফে রাসেল (২৮), পিতা- আলম হোসেন, সাং- মংলাগ্রাম, ডাংগাপাড়া, থানা- নবাবগঞ্জ, জেলা- দিনাজপুরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ