দিনাজপুরের নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন


ওয়ায়েস কুরুনী,স্টাফ করেসপন্ডেন্ট দিনাজপুর  নবাবগঞ্জ উপজেলার দাউদপুর এলএসডি ও ভাদুরিয়া এলএসডি’র অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ মৌসুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাজিদ-উল-মাহমুদ। আয়োজন করে খাদ্য বিভাগ, নবাবগঞ্জ, দিনাজপুর।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোফাখ খারুল ইসলাম জানান, চলতি বোরো মৌসুমে দাউদপুর ও ভাদুরিয়া এলএসডি’র মাধ্যমে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে ক্রয় করা হবে। সর্বনিম্ন ১২০ কেজি থেকে সর্বোচ্চ ১ মেট্রিক টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন কৃষকরা। মোট ১ হাজার ২৭৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও সিদ্ধ চাল ২ হাজার ৪২৮ দশমিক ৯৮০ মেট্রিক টন প্রতি কেজি ৪৯ টাকা দরে এবং আতপ চাল ১৮০ দশমিক ৯৯০ মেট্রিক টন প্রতি কেজি ৪৮ টাকা দরে ক্রয় করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাউদপুর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাছরীন, ভাদুরিয়া এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ নাসিমা আক্তার পপি, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, নবাবগঞ্জ-বিরামপুর সার্কেলের কর্মকর্তা মোঃ হারেছ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোলায়মান মেহেদীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ