ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ১নং জয়পুর ইউনিয়নে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ১নং জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ট্যাগ অফিসার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ইউনিয়নের মোট ৪ হাজার ৯২৭ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।
চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে। যাতে প্রকৃত অসহায় ও নিম্ন আয়ের মানুষ উপকৃত হন সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে।
উপকারভোগীরা সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

0 মন্তব্যসমূহ