মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ বছরের শিশুর মৃত্যু, বোন আহত

 


ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে তেলের পাম্প সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকাল প্রায় ৬টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে খুলনা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি সিমেন্টবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ভাই-বোন দুজন। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তার বোনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ও আহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ