ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :দিনাজপুরের বিরামপুরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের বিরুদ্ধে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ২ জুন রাত ৯টার দিকে বিরামপুর উপজেলার হরেকৃষ্ণপুর বাঁধমুকা ব্রিজের ওপর অভিযান চালিয়ে আঃ লতিফ (৩০), পিতা- হাসান আলী, সাং- শিমুলতলী এবং মোঃ শুভ ইসলাম (২৯), পিতা- মৃত আবু তাহের, সাং- শিমুলতলীকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
একই দিন রাত ১১টার দিকে উপজেলার দেবীপুর বনখঞ্জা এলাকায় নিজ বাড়ি থেকে শ্রী শ্যামল রায় (৪৫), পিতা- মৃত ধীরেন চন্দ্র রায়কে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
অপরদিকে, ৩ জুন ভোর ৬টার দিকে বিরামপুর পৌর এলাকার পাবনা হোটেলের সামনে অভিযান চালিয়ে মোঃ মোকলেছুর রহমান ওরফে মোকলেস (২৮), পিতা- মোঃ মাহাবুর, সাং- বিসকিনি, বিরামপুর পৌরসভাকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আটক চারজনের বিরুদ্ধে বিরামপুর থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

0 মন্তব্যসমূহ