নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ (দিনাজপুর):দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ উল মাহমুদ।
অভিযানকালে মোটরসাইকেল চালকদের প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট ব্যবহারের বিষয়টি তদারকি করা হয়। এ সময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং সড়ক পরিবহন আইন অমান্যের দায়ে ৬টি মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। মোটরসাইকেল চালক ও আরোহীদের নিরাপত্তার স্বার্থে সবসময় মানসম্মত হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ উল মাহমুদ বলেন, “সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ