পদুমহার মৌজায় সরকারি জমি দখলের চেষ্টা, ঘর নির্মাণ উচ্ছেদ


নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা উপজেলার ভাদুরিয়া বিটের পদুমহার মৌজার ১ নং দাগে সরকারি জমি জবরদখল করে ঘর নির্মাণের অপচেষ্টার অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) উপজেলার মাহমুদপুর এলাকার একটি আম বাগানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ মকসেদ আলী সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের চেষ্টা করেন। খবর পেয়ে ভাদুরিয়া বিট কর্মকর্তা এম এস নূর, স্টাফ মোঃ মিজানুর রহমান এবং স্থানীয় সাবেক মেম্বারসহ স্থানীয় জনগণ ঘটনাস্থলে উপস্থিত হন।

এসময় সরকারি জমিতে নির্মাণাধীন ঘর উচ্ছেদ করে দেওয়া হয় এবং ভবিষ্যতে সরকারি জায়গা দখলের চেষ্টা না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

স্থানীয়রা জানান, সরকারি জমি রক্ষায় প্রশাসনের এমন পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন। এলাকাবাসী আশা করছেন, ভবিষ্যতেও সরকারি সম্পত্তি রক্ষায় নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ