মঙ্গলবার (২৬ মে ২০২৬ খ্রি.) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, নবাবগঞ্জের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি)। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সরকার বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাজিদ উল মাহমুদ, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কুদ্দুস, নবাবগঞ্জ-বিরামপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারেস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত ও সুবিধাভোগীদের মাঝে জিআর চাল এবং বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়।

0 মন্তব্যসমূহ