দিনাজপুরের নবাবগঞ্জে দাওয়াতুল কুরআন নূরানী কিন্ডার গার্টেনের ১৪ শিক্ষার্থীর নতুন কুরআন সবক গ্রহণ


ওয়ায়েস কুরুনী, স্টাফ করেসপন্ডেন্ট :দিনাজপুরের নবাবগঞ্জে দাওয়াতুল কোরআন নূরানী কিন্ডার গার্টেনের উদ্যোগে  গত সোমবার সকাল ১১টায় নবাবগঞ্জ থানা মসজিদে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ ধর্মীয় অনুষ্ঠান। এতে প্রতিষ্ঠানটির মোট ১৪ জন শিক্ষার্থী পবিত্র কুরআনের নতুন সবক গ্রহণের সৌভাগ্য লাভ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজ। তিনি শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন তুলে দেন। এসময় তিনি বলেন, “কুরআন শিক্ষা মানুষের নৈতিকতা ও চরিত্র গঠনের মূলভিত্তি। ছোটবেলা থেকেই এ শিক্ষা গ্রহণ ভবিষ্যৎ জীবনে দিকনির্দেশনা দেয়।” তিনি শিক্ষার্থীদের সৎ, নীতিবান ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—


ডক্টর হাফেয মাওলানা মাহদী হাসান, সৈয়দপুর


আল আলিমুল রাজি রাজিব


সমাজসেবক জাহাঙ্গীর আলম ডাবলু


দাওয়াতুল কুরআন নূরানী কিন্ডার গার্টেনের পরিচালক মীম ওমর ছিদ্দিকী,

এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



বক্তারা বলেন, কুরআন শিক্ষা শুধু ধর্মীয় অনুশীলন নয়, এটি মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। শিক্ষার্থীদের এই অর্জনকে তারা জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন এবং নিয়মিত কুরআন অধ্যয়নে উদ্বুদ্ধ করেন।


ধর্মীয় আবহে সম্পন্ন এ আয়োজনটি স্থানীয় জনসাধারণের মাঝে গভীর আনন্দ, প্রশান্তি ও গর্বের সঞ্চার করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ