ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অষ্টম ও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে টানা তিন ঘণ্টা এ পরীক্ষা চলে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণিতে মোট পরীক্ষার্থী ছিল ১৫২ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ৮ জন। অন্যদিকে পঞ্চম শ্রেণিতে মোট পরীক্ষার্থী ছিল ১৩৭ জন, যার মধ্যে অনুপস্থিত ছিল ২৬ জন।
এছাড়া হাইস্কুল পর্যায়ে মোট পরীক্ষার্থী ছিল ৫৩৬ জন। এদের মধ্যে অনুপস্থিত ছিল ৮ জন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ ডিগ্রি কলেজ—এই দুইটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষাকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নজরদারি ও শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন।

0 মন্তব্যসমূহ