খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খড়খড়ি কাজী নজরুল ইসলাম কলেজে দোয়া মাহফিল

 


রাজশাহী প্রতিনিধি : 

খড়খড়ি কাজী নজরুল ইসলাম কলেজে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় আজ এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে পবা উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর জিসাস, জিসাস রাজশাহী জেলা সভাপতি হালিম, জেলা সেক্রেটারি রিংকু এবং রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল অংশ নেন।

দোয়া মাহফিলে দেশনেত্রীর শিগগির সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার সুস্থতা কামনায় দেশবাসী আজ প্রার্থনায় শামিল হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ