প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়: নবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত


ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপেন্ডেন্ট 

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জাতীয় সমাজসেবা দিবস–২০২৬’।


দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়। পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ডিজিটাল সাদা ছড়ি এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ক্র্যাচ (হাঁটার লাঠি) বিতরণ করা হয়।


অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা কার্যক্রমের বিকল্প নেই। প্রযুক্তিনির্ভর ও মানবিক সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে একটি সমতাভিত্তিক কল্যাণমূলক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।


অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা ও উপস্থিতির মাধ্যমে সফলতা নিশ্চিত করায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয়, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ