ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :
দিনাজপুরের নবাবগঞ্জে আঞ্জুমান আরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির মাহফুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা।
এ সময় আরও উপস্থিত ছিলেন আঞ্জুমান আরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রাসেদুল কবির বিপ্লব, অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, শীত মৌসুমে প্রতিবন্ধী শিশুদের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবানদের এ ধরনের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

0 মন্তব্যসমূহ