ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট: জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে হলাইজানা মাদ্রাসার মুখ উজ্জ্বল করেছে দুই কৃতি শিক্ষার্থী মোঃ আনোয়ার হোসেন ও মোঃ তারেক আল আজিজ।
জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ অংশগ্রহণ করে মোট তিনটি ইভেন্টে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখে তারা।
এর মধ্যে—
ঘ-গ্রুপে মোঃ আনোয়ার হোসেন না'ত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।
খ-গ্রুপে মোঃ তারেক আল আজিজ না'ত ও তৎক্ষণিক অভিনয়—এই দুইটি ইভেন্টে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্থান অর্জন করে।
এই সাফল্যে হলাইজানা মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। মাদ্রাসার অধ্যক্ষ এক বিবৃতিতে কৃতি শিক্ষার্থীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন,
“তাদের এই অর্জন প্রতিষ্ঠানটির জন্য গর্বের। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক কল্যাণ কামনা করছি।”
শেষে হলাইজানা মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে আনোয়ার ও তারেকের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়।


0 মন্তব্যসমূহ