রনজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ডাক কার্যক্রম সম্পন্ন

 

ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৩৪নং রনজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রাতিষ্ঠানিক ১৩২ শতাংশ জমি এক বছরের জন্য ইজারা (ডাক) কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ডাকের শুরু মূল্য নির্ধারণ করা হয় ৪০ হাজার টাকা। এতে সর্বোচ্চ ডাক ওঠে ৭৬ হাজার টাকা। সর্বোচ্চ ডাকদাতা হিসেবে নির্বাচিত হন আশরাফুল ইসলাম। তাকে নির্ধারিত শর্ত অনুযায়ী আগামী ৯ দিনের মধ্যে সম্পূর্ণ অর্থ জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে দ্বিতীয় সর্বোচ্চ ডাকদাতা মোঃ রাকিব ইসলাম রাব্বি (ডাক মূল্য ৭৫ হাজার টাকা) এই জমির ইজারা লাভ করবেন।


ডাক কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনার্দন চন্দ্র দেবশর্মা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ চৌধুরী, পলাশবাড়ী হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


উল্লেখ্য, বিদ্যালয়ের উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক ব্যয় নির্বাহে নিয়ম অনুযায়ী এ ধরনের ইজারা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ