দিনাজপুর-৬-এ হামলায় আহত বিএনপি নেতা: হাসপাতালে ছুটে গেলেন এমপি জাহিদ হোসেন

 

ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :দিনাজপুর-৬ আসনের বিরামপুর উপজেলায় দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় আহত এক বিএনপি নেতার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গেছেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।


শুক্রবার তিনি হাসপাতালে গিয়ে আহত নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি আহত নেতার পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে দ্রুত সুস্থতা কামনা করেন।


এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে সহিংসতার কোনো স্থান নেই। তিনি স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।


উল্লেখ্য, বিরামপুরে এ হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই আহত নেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ