নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে সরকারের বরাদ্দকৃত বিজিএফ খাদ্য সহায়তার চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) সকালে কুশদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল আজিম (আনু)।
এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুর রহমান, কর্মকর্তা, নবাবগঞ্জ, দিনাজপুর।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুশদহ ইউনিয়নের মোট ৬ হাজার ৪৮০ জন অতি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে সরকার কর্তৃক বরাদ্দকৃত বিজিএফের চাল বিতরণ করা হবে।
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মোঃ আনোয়ারুল আজিম (আনু) বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে স্বচ্ছতার সাথে বিজিএফের চাল বিতরণ করা হচ্ছে, যাতে ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিতে পারেন।

0 মন্তব্যসমূহ