নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:“তুমি দিলে একটু, সে পেল অনেকটা আশা—অসহায়ের মুখের হাসিই আল্লাহর ভাষা।” এই মানবিক বার্তাকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ডিগ্রি কলেজ মাঠে অসহায় ও দুস্থ মানুষের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছে এলাকাবাসী মায়ের হাসি ফাউন্ডেশন।
সোমবার (১৬ মার্চ ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। মানবিক এই উদ্যোগে সহযোগিতা করেন সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ ফয়সাল ও মোঃ তন্ময়।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে একটু হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। রমজানের এই পবিত্র মাসে সবাই মিলে একসঙ্গে ইফতার করার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসীরা যদি এভাবে মানবিক কাজে এগিয়ে আসেন, তাহলে অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

0 মন্তব্যসমূহ