নবাবগঞ্জে উন্নয়নমূলক সড়ক কাজ পরিদর্শন


নিজস্ব প্রতিবেদক:দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক সড়ক নির্মাণ ও সংস্কার কাজ পরিদর্শন করেছেন এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনাজপুর অঞ্চলের এলজিইডি ২০ টিমের সভাপতি এবং বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মোজাহার আলী প্রামাণিক এসব কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি চলমান প্রকল্পগুলোর কাজের অগ্রগতি, মান ও সময়সীমা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী এবং দিনাজপুর এলজিইডির সহকারী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়দের প্রত্যাশা, এসব উন্নয়নমূলক কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও উন্নত হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ