চার্জার হারানোকে কেন্দ্র করে কিশোরকে ডেকে নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি



নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮নং মামুদপুর ইউনিয়নের পদুমহার গ্রামে মোবাইল চার্জার হারানোকে কেন্দ্র করে এক কিশোরকে ডেকে নিয়ে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোঃ আল আমিন (১৬), পিতা-মোঃ ওহেদ আলী ও মাতা-মোছাঃ ফেনসি বেগম। জানা যায়, রবিবার (১২ এপ্রিল ২০২৬) দুপুরে একই এলাকার আমিরুল নামে এক ব্যক্তি আল আমিনকে তার মুরগির ফার্মে ডেকে নেন। সেখানে নিয়ে তাকে দড়ি দিয়ে বেঁধে কোদালের ডাট ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল চার্জার হারানোকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। মারধরের ফলে গুরুতর আহত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, সুস্থতা ফিরে পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ