ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :- দিনাজপুরের বিরামপুর উপজেলায় তেল সরবরাহে অনিয়ম ও পরিমাপে কারচুপির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ফিলিং স্টেশনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন।
অভিযানে উপজেলার দিওড় ইউনিয়নের মমতাজ তেলের পাম্পের মালিক মোবাশ্বের আহমেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই দিনে শারমিন ফিলিং স্টেশনের মালিক মোজাম্মেল হোসেনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ