ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর:দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি অবৈধ মাড়াই কল থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ২ নং বিনোদনগর ইউনিয়নের চকদলু হিন্দুপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ডি জি এম এস আই অ্যান্ড এগ্রোর হুমায়ুন কবির, ডিজিএম (সম্প্র এন্ড সিপি) মোঃ আব্দুর রউফ, নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা ও পুলিশ সদস্যরা।
মোকসেদুল মজির উদ্দিনের পরিচালিত ওই অবৈধ মাড়াই কল থেকে জব্দ করা হয়—
একটি বড় হুইল
দুইটি ছোট রোলার
একটি চেসিস
একটি বড় ট্রে
একটি স্ট্যান্ড
তেলের দুইটি জারকিন
তিনটি টিনের ড্রাম (বড় ২টি, ছোট ১টি)
একটি কৌটা
একটি ব্যবহৃত কাজের বাঁশ
অবৈধভাবে কল পরিচালনার দায়ে মালিক মোঃ আব্দুর রাজ্জাককে ২০০৯ সালের ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকারীরা জানান, খাদ্য নিরাপত্তা ও জনস্বার্থ বিবেচনায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং পুনরাবৃত্তি রোধে নজরদারি আরও জোরদার করা হবে।

0 মন্তব্যসমূহ