ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও নমুনা (Physician’s Sample) ওষুধ মজুত রাখার দায়ে দুটি ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান এ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপারিনটেনডেন্ট আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানে হ্যাপি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নমুনা ওষুধ রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে হাসান ফার্মেসিতে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন নমুনা (Sample/Physician Sample) ওষুধ রাখার কারণে আরও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন,
“মেয়াদোত্তীর্ণ বা ডাক্তারের নমুনা ওষুধ রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও নমুনা ওষুধ নষ্ট করা হয়।

0 মন্তব্যসমূহ