মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান


  রিয়াদ হাবিব নবাবগঞ্জ (দিনাজপুর), ২৬ নভেম্বর ২০২৫:স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নিয়ন্ত্রিত সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেছে “মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ”।


স্মারকলিপিতে বলা হয়, দেশের চিকিৎসাসেবায় রোগ নির্ণয়, প্যাথলজি, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, রেডিওথেরাপি, ফিজিওথেরাপি, ডেন্টাল সেবা, নমুনা সংগ্রহ ও ঔষধ ব্যবস্থাপনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনা, ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ বিভিন্ন মহামারীতে এ পেশাজীবীদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সত্ত্বেও তারা এখনও দ্বিতীয় শ্রেণীর ১০ম গ্রেড সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।


স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদদের ইতোমধ্যে ১০ম গ্রেড প্রদান করা হলেও সমমানের ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। ১৯৮৯ সালের পর থেকে বারবার দাবি জানানো হলেও বাস্তবায়ন হয়নি। সর্বশেষ ১৬ নভেম্বর ২০২৫ তারিখে স্বাস্থ্য সেবা বিভাগ ১০ম গ্রেড বাস্তবায়নের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করলেও তা এখনো প্রক্রিয়াধীন।


দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা:


২৬–৩০ নভেম্বর: স্মারকলিপি প্রদান ও গণসংযোগ


২৯ নভেম্বর: সকাল ৯টা–১১টা পর্যন্ত কর্মবিরতি


৩০ নভেম্বর: অর্ধদিবস কর্মবিরতি


৩ ডিসেম্বর: পূর্ণদিবস কর্মবিরতি


৮ ডিসেম্বর: “কমপ্লিট শাটডাউন”

ঘোষিত সময়সীমার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে লাগাতার শাটডাউন চলবে বলেও জানানো হয়।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

বিএমটিএ, বিডিপিএ, এমট্যাব, এমটিএফ, বিএমপিটিএ এবং বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের সভাপতি, মহাসচিবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


এছাড়াও উপস্থিত ছিলেন:


শ্যামল চন্দ্র ঘোষ – মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল)


জীবন কুমার মহন্ত – মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)


এম এম নূরে আলম সিদ্দিকী – ফার্মাসিস্ট


মোঃ তৌহিদুর রহমান – ফার্মাসিস্ট


মিঠুন চন্দ্র পাল – মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)


মোঃ হাবিবুননবী সোহেল – মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি ও ইমেজিং)


মোঃ রোকনুজ্জামান – ফার্মাসিস্ট


আমান উল্লাহ আমান – মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল)

প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ