নবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ উদ্বোধন


নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে নবাবগঞ্জ উপজেলায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে দুই দিনব্যাপী এ আয়োজনের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন, নবাবগঞ্জ এর আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ২৫টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শন করছে, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

এছাড়াও মেলার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

আয়োজকরা জানান, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশে সহায়ক হবে।

দুই দিনব্যাপী এ বিজ্ঞান মেলা ১৬ এপ্রিল পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ